ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

কীভাবে মানসিক অবসাদ ঝেড়ে ফেলেছেন বললেন ক্যাটরিনা

#

বিনোদন ডেস্ক

২৯ মে, ২০২২,  6:11 PM

news image

জীবনে খারাপ সময় সবাই পার করে। সাদা-কালোর মতোই নিরবচ্ছিন্ন সুখ যেমন আছে, তেমনই আছে কঠিন-জটিল পরিস্থিতি। সে সবের মোকাবিলা করতে হবে মাথা ঠাণ্ডা রেখে। এমনটাই পরামর্শ দিলেন ক্যাটরিনা কাইফ। খবর আনন্দবাজার পত্রিকার। নিজের জীবনের উদাহরণ তুলে এনে ক্যাটরিনা বলেন, কেমন করে মানসিক অবসাদ থেকে মুক্তি পাওয়া যায় তা আমি শিখে ফেলেছি। আমি আবেগের দাস না। তবে কোন উপায়ে শিখলেন তা ভাগ করে নিলেন সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে। ক্যাটরিনা বলেন, অবসর সময়ে তিনি বই পরে সময় কাটান, নিজের ওপর ভরসা রাখেন আর ভরসা রাখেন মহান সৃষ্টিকর্তার ওপর। তিনি বলেন, কেউ না কেউ তো বানিয়েছে এই মহাবিশ্ব। আমি তার হাতেই নিজেকে সঁপে দিতে শিখে গেছি। মহাজাগতিক বিষয়ে আমি আর মাথা ঘামাই না। শুধু ভরসা রাখি। এমন কোনো চিন্তা করিনা যা আমার ক্ষতির কারণ হতে পারে। গত কয়েক বছর আগে আলিয়াও মানসিক স্বাস্থ্যের যত্ন নিয়ে কথা বলেছিলেন আলিয়া ভাট। বলেছিলেন, ভালো থাকার মত খারাপ থাকাও একটি স্বাভাবিক বিষয়। সেসময় ক্যাটরিনাও আলিয়ার এই কথা সমর্থন জানিয়েছিলেন। বলেছিলেন, খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন আলিয়া। আমরা সহজেই ভেঙে পড়ি। ভাবি এই বুঝি সব শেষ হয়ে গেছে। অভিনেত্রী পরামর্শ দিয়ে বলেন, এতো ভাববেন না। উদ্বেগ কাটিয়ে নিজের ছন্দে ফেরার একটাই পথ, নিজের সঙ্গে থাকুন। এই মহাবিশ্ব আপনার খেয়াল রাখবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম