ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের

কিশোরগঞ্জে বজ্রপাতে মা-মেয়ের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১৯ এপ্রিল, ২০২২,  5:13 PM

news image

কি‌শোরগ‌ঞ্জের তাড়াইলে বজ্রপা‌তে দুই নারী নিহত হ‌য়ে‌ছেন। মঙ্গলবার (১৯ এপ্রিল) ভোর রা‌তে উপ‌জেলার জাওয়ার ইউনিয়নের বেলকা গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে। নিহতরা হ‌চ্ছেন, ওই গ্রা‌মের মু‌জিবুর রহমা‌নের স্ত্রী আসমা বেগম (৫৫) ও তার মে‌য়ে একই গ্রা‌মের নূরুল আমিনের স্ত্রী ইয়াস‌মিন (২৭)। তাড়াইল থানার পরিদর্শক তদন্ত মো: মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত ক‌রে‌ছেন। তি‌নি জানান, সেহ‌রির সময় হঠাৎ ক‌রে ঝড়বৃষ্টি শুরু হয়। এ সময় বা‌ড়ির পা‌শে ধা‌নের খোলায় ধান ঢাক‌তে যান মা ও মে‌য়ে। হঠাৎ বজ্রপাত হ‌লে ঘটনাস্থ‌লেই  তা‌দের মৃত্যু হয়।

খবর পে‌য়ে সকা‌লে তাড়াইল থানা পু‌লিশ ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে‌ছে। বাংলাদেশে বজ্রপাতের কারণে প্রায় মানুষের প্রাণহানি ঘটে। বেশির ভাগ সময় এক অথবা দুজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও প্রায়ই বজ্রপাতে অনেক মানুষের মৃত্যুর খবর পাওয়া যায়। গত বছরে আগস্ট মাস চাঁপাইনবাবগঞ্জে বরযাত্রী দলের ওপর বজ্রপাতে ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়। অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়  বাংলাদেশে বজ্রপাতের ওপর গবেষণা চালিয়েছে। তাদের গবেষণায় দেখা গেছে , বাংলাদেশে প্রতিবছর গড়ে ৮৪ লাখ বজ্রপাত হয়। যার মধ্যে এপ্রিল থেকে জুন মাসে ৭০ শতাংশ বজ্রপাতের ঘটনা ঘটে। গবেষণায় আরও দেখা গেছে, ২০১৩ থেকে ২০২০ সালের মধ্যে বাংলাদেশে ১ হাজার ৮৭৮ জন বজ্রপাতে মারা গেছে। এদের মধ্যে ৭২ শতাংশই কৃষক বলে জানিয়েছে তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম