ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

কিশোরগঞ্জে থানা হাজতে আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

০৯ জুলাই, ২০২৬,  10:31 PM

news image

কিশোরগঞ্জের নিকলী থানা হাজত থেকে রুবেল মিয়া (২২) নামে এক আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১০টার দিকে থানা হাজতখানা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত রুবেল মিয়া উপজেলার কারাপাশা ইউনিয়নের শহরমূল এলাকার বাসিন্দা রাজা হাওলাদারের ছেলে। নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, রুবেলের বিরুদ্ধে তার বাবার দায়ের করা একটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তাকে গ্রেপ্তার করে থানা হাজতে রাখা হয়। ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রুবেল নিজের গায়ের শার্ট খুলে হাজতের গ্রিলের সঙ্গে বেঁধে আত্মহত্যা করেছেন। পরে তাকে আদালতে নেওয়ার জন্য পুলিশ হাজতে গেলে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এরপর তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। নিহতের বাবা রাজা হাওলাদার বলেন, তার ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। এর আগে তিনি নিজেই তার বিরুদ্ধে মামলা করে কারাগারে পাঠিয়েছিলেন। কারামুক্ত হওয়ার পরও রুবেল আবার মাদকে জড়িয়ে পড়েন এবং পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করতেন। বৃহস্পতিবারও তিনিই পুলিশকে খবর দেন। পুলিশ রুবেলকে থানায় নিয়ে যাওয়ার পর তিনি খাবার ও কাপড় দিয়ে বাড়ি ফেরার পথে ছেলের মৃত্যুর খবর পান।ঘটনার বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম