ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জে আগুনে পুড়ে বৃদ্ধা শ্বাশুড়ী নিহত, মৃত্যু শয্যায় ছেলের বউ

#

৩০ ডিসেম্বর, ২০২১,  2:25 AM

news image

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের মেলাবর গ্রামে অগ্নিদগ্ধ হয়ে ফুলমতি রায় (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে অগ্নিদ্বগ্ধ হয়েছেন পুত্রবধু অঞ্জনা রানী (৪২)। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হলে এই ঘটনা ঘটে। নিহত ফুলমতি সেখানকার রাজেন্দ্র নাথ রায়ের স্ত্রী।মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাত আটটার দিকে অগ্নিকান্ডের সুত্রপাত হলে মূহুর্তের মধ্যে আশপাশ ছড়িয়ে পড়ে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য প্রকাশ চন্দ্র রায় জানান, ওই বাড়িতে পুরুষ মানুষ কেউ সে সময় ছিলো না। নিহত ফুলমতি প্যারালাইজড রোগী। সার্বক্ষণিক বিছানায় শুয়ে থাকেন। অগ্নিকান্ডের সময় তাকে বাঁচাতে গিয়ে পুত্রবধু অঞ্জনা অগ্নিদ্বগ্ধ হন। এ ব্যাপারে বড়ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলার রহমানের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অগ্নিকান্ডে পরিবারটির চারটি ঘর, দুটি গরু ও তিনটি ছাগল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে কিশোরগঞ্জ ও জলঢাকা ফায়ার স্টেশনের কর্মীরা উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।  কিশোরগঞ্জ  উপজেলা ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার আব্দুর রাজ্জাক  জানান, খবর পেয়ে সেখানে উপস্থিত হয় জলঢাকা ও কিশোরগঞ্জ ফায়ার স্টেশনের কর্মীরা। পরে আগুন নিয়ন্ত্রনে এনে ঘর থেকে লাশ বের করা হয়। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে বলে জানান তিনি। (ছবি আছে)

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম