ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের আন্তর্জাতিক টেনিস হল অব ফেমে ফেদেরার

কিয়েভে এক রাতে ৬ শতাধিক ড্রোন-ক্ষেপণাস্ত্র নিক্ষেপ রাশিয়ার

#

আন্তর্জাতিক ডেস্ক

২৯ সেপ্টেম্বর, ২০২৫,  8:35 PM

news image

ইউক্রেনের রাজধানী কিয়েছে ছয় শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। শনিবার মধ্যরাত থেকে গতকাল রবিবার ভোর পর্যন্ত৫৯৫টি ড্রোন এবং ৪৮টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে রুশ বাহিনী। এতে ৪ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ৮০ জন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।  ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় জানিয়েছেন, টানা ১২ ঘণ্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রুশ বাহিনী। নিক্ষিপ্ত ৫৯৫টি ড্রোনের মধ্যে ৫৬৮টি এবং ৪৮টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ৪৩টি-কে আঘাত হানার আগেই ধ্বংস করতে সক্ষম হয়েছে দেশটির এয়ার ডিফেন্স সিস্টেম। বাকি যেগুলোকে ধ্বংস করা সম্ভব হয়নি, সেগুলোর আঘাতেই ঘটেছে হতাহতের এই ঘটনা। নিহত এবং আহতদের সবাই বেসামরিক বলে দাবি করেছেন জেলেনস্কি। এই ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভের কয়েকটি আবাসিক ভবন ধ্বংস হয়েছে, বিদ্যুৎকেন্দ্র ও কিয়েভে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থারও উল্লেকযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র, ইউরোপ, এবং আন্তর্জাতিক সংস্থা জি৭ এবং জি২০-কে রাশিয়ার প্রতি শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করতে আহ্বান জানিয়েছেন জেলেনস্কি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম