ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

কিডনি বিক্রি চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিবেদক

২০ জুলাই, ২০২৩,  4:58 PM

news image

অবৈধভাবে কিডনি ক্রয়-বিক্রয় চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে র‌্যাবের মিডিয়া উইংয়ের পক্ষ থেকে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে বুধবার (১৯ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব জানিয়েছে, কিডনি বিক্রি চক্রের মূলহোতা মো. আনিছুর রহমানসহ (২৯) চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় কিডনি বিক্রির অঙ্গীকারনামা এবং ভুক্তভোগীর সঙ্গে চুক্তির এফিডেভিট কপি জব্দ করা হয়েছে। র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন আজ বেলা সাড়ে ১১টায় কারওয়ান বাজারের র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম