ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

কিউইদের বিপক্ষে শেষ ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

#

ক্রীড়া প্রতিবেদক

২৬ সেপ্টেম্বর, ২০২৩,  4:39 PM

news image

ঘনিয়ে আসছে ওয়ানডে বিশ্বকাপ। দুই সপ্তাহ পর ভারতে শুরু হবে ক্রিকেট মহাযজ্ঞ। তার আগে টাইগারদের ছন্দে ফেরার ম্যাচ আজ। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ বাঁচানোর মিশনে টাইগারদের একাদশে বড় পরিবর্তন আসবে এটা নিশ্চিত করেই বলা যায়। কারণ ইতোমধ্যেই স্কোয়াডে এসেছে বেশ কিছু পরিবর্তন। বিশেষ করে দুই ওপেনার তামিম ইকবাল এবং লিটন দাস বিশ্রাম নিয়েছেন। তাছাড়া তাসকিন পেটের পিড়ায় ছিটকে গেছেন। চোট নিয়ে শঙ্কায় আছেন মেহেদি হাসান মিরাজও। শেষ ওয়ানডেতে বাংলাদেশের ওপেনিংয়ে দেখা যেতে পারে দুই তরুণ ওপেনারকে। তানজিদ হাসান তামিমের সঙ্গী হতে পারেন জাকির হাসান। ওয়ানডেতে অভিষেকের অপেক্ষায় আছেন তিনি। তিনে খেলবেন নাজমুল হোসেন শান্ত। মিডল অর্ডারে কিছুটা স্বস্তি থাকছে। অভিজ্ঞ মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে থাকছেন তাওহীদ হৃদয়। সাকিব না থাকায় অন্তত ৫ বোলার নিয়ে একাদশ সাজাতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। সেক্ষেত্রে দুই স্পিনার শেখ মেহেদি ও নাসুম আহমেদের সঙ্গে থাকতে পারেন তিন পেসার- শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ-

তানজিদ হাসান তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম