ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

কাশ্মীর ইস্যুতে কখনওই আপোস নয়, পাকিস্তান সেনাপ্রধানের হুঁশিয়ারি

#

আন্তর্জাতিক ডেস্ক

৩১ মে, ২০২৫,  5:03 PM

news image

কাশ্মীর নিয়ে নিজেদের অটল অবস্থান পুনর্ব্যক্ত করেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, বৃহস্পতিবার আর্মি অডিটোরিয়ামে ‘হিল্লল টকসে’ অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তিনি। সেখানে উপস্থিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যক্ষ ও শিক্ষকদের উদ্দেশ্য করে তিনি বলেছেন, ভারতের বুঝা উচিত কাশ্মীর কখনওই পাকিস্তানের অগ্রাধিকার থেকে সরে যাবে না। কাশ্মীর ইস্যুতে কোনও চুক্তি সম্ভব নয় এবং আমরা তা কখনওই ভুলব না।  আসিম মুনির বলেছেন, কয়েক দশক চেষ্টার পরও কাশ্মীর ইস্যু চাপা দিতে ব্যর্থ হয়েছে ভারত। এটি একটি বৈশ্বিক উদ্বেগের বিষয়। কাশ্মীর আন্তর্জাতিক ইস্যু।  এছাড়া ভারতে সন্ত্রাসবাদ বৃদ্ধিসহ দেশটির অভ্যন্তরীণ সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেছেন, এর জন্য ভারতের নিজস্ব নীতিই দায়ী, বিশেষ করে মুসলিমসহ সংখ্যালঘুদের ওপর দমন-পীড়ন। বেলুচিস্তানের পরিস্থিতি নিয়ে পাকিস্তান সেনাপ্রধান বলেছেন, বেলুচিস্তানে অস্থিরতার জন্য প্রদেশটির মানুষরা নন, বরং ভারতের সঙ্গে যুক্ত বহিরাশক্তিই দায়ী। সূত্র: এআরওয়াই নিউজ

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম