ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

কাশ্মীরে ভারত-পাকিস্তানের মধ্যে আবারও গোলাগুলি

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ এপ্রিল, ২০২৫,  5:06 PM

news image

নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তানের বিরুদ্ধে ফের যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে কাশ্মীরের একাধিক স্থানে পাকিস্তানের সেনাবাহিনী ‘অযৌক্তিকভাবে’ গুলি ছোড়ে ভারতীয় পোস্টগুলোর দিকে। এর পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাবাহিনী। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর এনডিটিভির। এই নিয়ে টানা দ্বিতীয় রাত পাকিস্তান এমন উসকানিমূলক আচরণ করল বলে অভিযোগ করছে দিল্লি। ভারতের সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, সীমান্তে সতর্কতা যাচাই করতেই পাকিস্তান এমন আচরণ করছে বলে ধারণা করা হচ্ছে। এসব ঘটনার প্রেক্ষাপটে সামগ্রিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে। কারণ কয়েক দিন আগেই জম্মু-কাশ্মীরের পহেলগামে পাঁচ সন্ত্রাসী হামলা চালিয়ে ২৬ জন পর্যটককে হত্যা করে। এ হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তৈয়বার ঘনিষ্ঠ সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ)’। হামলার পেছনে ২৬/১১ হামলার মূল পরিকল্পনাকারী হাফিজ সাঈদের হাত ছিল বলেও দাবি ভারতীয় গোয়েন্দাদের। এর জবাবে ভারত সরকার কড়া অবস্থান নিয়েছে। যার মধ্যে সিন্ধু পানিচুক্তি বাতিল, এমনকি পাকিস্তানে এক ফোঁটাও জল পাবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এ ছাড়া কূটনৈতিক সম্পর্ক হ্রাস, ভিসা পরিষেবা বন্ধ ও দুই দেশের পর্যটকদের দ্রুত ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ দিকে পাকিস্তানও পাল্টা পদক্ষেপ হিসেবে ‘সমস্ত দ্বিপাক্ষিক চুক্তি বাতিল’ করেছে, যার মধ্যে রয়েছে সিমলা চুক্তি। বন্ধ করে দিয়েছে জনপ্রিয় ওয়াঘা সীমান্তের পতাকা নামানো অনুষ্ঠানও।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম