ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর গাড়ি খাদে পড়ে নিহত ৩

#

আন্তর্জাতিক ডেস্ক

০৫ মে, ২০২৫,  4:59 PM

news image

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর গাড়ি খাদে পড়ে তিনজন সেনা সদস্য নিহত হয়েছেন। গতকাল রবিবার স্থানীয় সময় সকালে অঞ্চলটির রামবান জেলায় এ দুর্ঘটনা ঘটে। সংবাদ সংস্থা পিটিআই জানায়, জম্মু থেকে শ্রীনগর যাচ্ছিল গাড়িটি। এ সময় শ্রীনগর মহাসড়কের ব্যাটারি চশমামূল নামক এলাকায় দুর্ঘটনার কবলের পড়ে সেনাবাহিনীর গাড়িটি। মূল সড়ক থেকে ছিটকে পড়ে পাশের ৭শ’ ফুট গভীর খাদে। কর্মকর্তারা জানান, দুর্ঘটনার ফলে গাড়িটি সম্পূর্ণরূপে ছিন্নভিন্ন হয়ে যায়। সেনাবাহিনী, পুলিশ, এসডিআরএফ এবং স্থানীয় স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে একটি যৌথ উদ্ধার অভিযান তাৎক্ষণিকভাবে শুরু হয়। ঘটনাস্থলেই গাড়ির ভেতরে থাকা তিন সৈন্যকে মৃত অবস্থায় পাওয়া যায়। পিটিআই’র তথ্য অনুসারে, নিহত তিন সেনা হলেন অমিত কুমার, সুজীত কুমার ও মান বাহাদুর। তাদের মৃতদেহ খাদ থেকে উদ্ধার করা হয় বলে জানানো হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম