ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

কাশ্মীরে দুই অস্ত্রধারীকে গুলি করে হত্যার দাবি ভারতীয় সেনাবাহিনীর

#

২৩ এপ্রিল, ২০২৫,  4:54 PM

news image

কাশ্মীরের বারামুল্লা জেলার উরি সেক্টরে নিয়ন্ত্রণরেখা (লক) পার হয়ে অনুপ্রবেশের চেষ্টা চালায় কয়েকজন অস্ত্রধারী। এ সময় ভারতের সেনাবাহিনীর গুলিতে দুইজন নিহত হয়। বুধবার সকালে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনীর চিনার কর্পস। চিনার কর্পসের পক্ষ থেকে এক্স (আগের নাম টুইটার)-এ জানানো হয়, ২৩ এপ্রিল সকালে উরি নালার সর্ঝীভন এলাকায় ২-৩ জন অজ্ঞাত অস্ত্রধারী নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ঢোকার চেষ্টা করে। তবে সেনাবাহিনীর সতর্ক টহলদল তাদের চ্যালেঞ্জ করলে সংঘর্ষ বাধে। এই গুলিবিনিময়ের মধ্যে সেনাবাহিনী দুই অস্ত্রধারীকে গুলি করে হত্যা করে। পরে ওই এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও সরঞ্জামাদি উদ্ধার করা হয়।সেনাবাহিনী জানিয়েছে, অভিযান এখনো চলছে। এলাকা ঘিরে তল্লাশি চলছে যাতে কোনো অনুপ্রবেশকারী পালিয়ে না যেতে পারে। পাহেলগাঁওয়ে পর্যটকদের ওপর  ভয়াবহ হামলার ঠিক পরদিন ভারতের সেনাবাহিনী অনুপ্রবেশের এই কাহিনী জানাল। মঙ্গলবারের ওই ঘটনায় অন্তত ২৬ জন প্রাণ হারান এবং অনেকেই আহত হন। সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান, এই অনুপ্রবেশের সঙ্গে পাহেলগাঁও হামলার কোনো যোগ আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি গোটা সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম