ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ বিদিশার জামিন নামঞ্জুর বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন নবম পে-স্কেল : ২৪ লাখের স্বস্তি, বোঝা ১৮ কোটির কাঁধে মার্কিন বাহিনীকে ভূখণ্ড থেকে তাড়াও অন্যথায় হামলার জন্য প্রস্তুত হও : ইরান ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য সরবরাহ স্বাভাবিক থাকলে নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই

কাশিমপুর কারাগারে পাকিস্তানি নাগরিকের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

২৫ মে, ২০২৪,  4:53 PM

news image

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত কয়েদি পাকিস্তানের এক নাগরিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ মে) বিকেল ৫টায় কারাগার পার্ট-২ এ তার মৃত্যু হয়। মারা যাওয়া কয়েদি হলেন, পাকিস্তানের জহির উদ্দিনের ছেলে আলেফজান (৬৫)। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর জেল সুপার আমিরুল ইসলাম জানান, শুক্রবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজাপ্রাপ্ত আলেকজান হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে বিকেল ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, মারা যাওয়া ওই ব্যক্তি পাকিস্তানের নাগরিক। তিনি মাদকদ্রব‍্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। কারাবিধি অনুয়ায়ী মরদেহ হস্তান্তরসহ অনান্য প্রক্রিয়া চলমান রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম