ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

কালীগঞ্জে সেপটিক ট্যাংকে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

#

নিজস্ব প্রতিনিধি

২৬ ফেব্রুয়ারি, ২০২৬,  9:05 PM

news image

ঝিনাইদহের কালীগঞ্জে সেপটিক ট্যাংক থেকে তাবাসসুম নামে সাড়ে ৪ বছরের এক মেয়ে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বাদুড়গাছা গ্রামে আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের পেছনের সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  শিশুটির বাবা মহেশপুর উপজেলার ভৈরবা এলাকার নজরুল হোসেন কালীগঞ্জে একটি দর্জির দোকানে ও মা হালিমা খাতুন ওয়েব ফাউন্ডেশনে চাকরি করেন। সেই সুবাদেই দীর্ঘদিন ধরে তারা কালীগঞ্জের বারবাজার এলাকার বাদেডিহি গ্রামে ভাড়া থাকতেন। শিশুটির পরিবারের সদস্যরা জানান, বুধবার বিকেলে শিশুটি বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ ছিল। কিছু সময় পর থেকেই পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। বৃহস্পতিবার সকালে স্থানীয় এক কৃষক মাঠে যাওয়ার সময় আব্দুল জব্বার বিদ্যালয়ের পেছনে একটি রক্তমাখা বস্তা দেখতে পান। এ সময় গ্রামের অন্যদের ডেকে আনলে তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে বস্তা খুলে তাবাসসুমের মরদেহ উদ্ধার করে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির মৃত্যু রহস্যজনক। মরদেহের ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম