ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের

কালকিনিতে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

#

০৯ এপ্রিল, ২০২২,  9:32 PM

news image

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর এলাকার কালিগঞ্জ বাজারে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় এক সন্তানের জননী সুমি বেগম(২০) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে কালকিনি থানা পুলিশ। আজ (শনিবার) সকালে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করে। এঘটনার পর থেকে নিহত সুমির স্বামী মোস্তাকিন সিকদার সহ শশুড় বাড়ির লোকজন পলাতক রয়েছে। সুমি কালকিনি উপজেলার বাঁশগাড়ি এলাকার চর কানুর গাও গ্রামের কুদ্দুস শরীফের মেয়ে।

নিহতের পরিবারের দাবী তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। নিহতের পরিবার ও গ্রামবাসী জানায়, পারিবারিক ভাবে কালকিনি উপজেলার বাঁশগাড়ি এলাকার চর কানুর গাও গ্রামের কুদ্দুস শরীফের মেয়ে সুমি বেগমের সাথে একই গ্রামের লাবু কাজির বিয়ে হলে তারা সুখে সংসার করে আসছিল এবং একটি পুত্র সন্তানও হয়। কিন্তু একই গ্রামের আসলাম সিকদারের ছেলে লম্পট মোস্তাকিন সিকদার নানা ভাবে ফুসলিয়ে সুমির সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। আর প্রেমের পরিনতি হিসেবে সন্তান সহ পালিয়ে বিয়ের কওে তারা। উপজেলার কালিগঞ্জ বাজারের পাশে মুক্তা মাষ্টারের বাড়ি ভাড়া বাসায় এক বছর সংসারও করে। কিন্তু সংসার জীবনে তারা নানা কলহে জড়িয়ে পড়লে এঘটনা ঘটে। এব্যাপারে কালকিনি থানার ওসি তদন্ত মোঃ নাসির উদ্দিন বলেন ‘ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এবিষয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম