ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের আন্তর্জাতিক টেনিস হল অব ফেমে ফেদেরার

কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেলো বাবা-ছেলের

#

নিজস্ব প্রতিনিধি

০৯ এপ্রিল, ২০২২,  8:18 PM

news image

চট্টগ্রামে কাভার্ডভ্যানের চাপায় বাবা-ছেলে নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুই জন। শনিবার (৯ এপ্রিল) বেলা ১১টায় ইপিজেড থানার বন্দরটিলা এলাকার ৩৯ নম্বর চসিক ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।  নিহতরা হলেন—আবু সালেহ (২৭) ও তার ছেলে আবদুল্লাহ আল আমিন (৯ মাস)। আহতরা হলেন—আবু সালেহের স্ত্রী মনিরা আকতার ও তার চার বছর বয়সী ছেলে আবদুল্লাহ আল মাহিম। তারা বন্দরটিলা এলাকার আকমল আলী সড়কে ভাড়া বাসায় থাকেন। আবু সালেহ পোশাক কারখানার কর্মী।   পুলিশ ও স্থানীয়রা জানায়, স্টিল মিল এলাকা থেকে রিকশায় স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ঈদের কেনাকাটা করতে বে-শপিং সেন্টারে যাচ্ছিলেন আবু সালেহ। চসিক ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনের সড়কে একটি কাভার্ডভ্যান পেছন থেকে ধাক্কা দেয়। এতে মনিরা ও মাহিম পড়ে যান। এরপর রিকশাটিকে চাপা দেয় কাভার্ডভ্যান। এতে রিকশায় থাকা আবু সালেহ ও তার ছেলে আবদুল্লাহ ঘটনাস্থলেই মারা যান। ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম জানান, কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন এদিকে দুর্ঘটনার পর সড়কে বিক্ষোভ করেন স্থানীয়রা। প্রায় ৪০ মিনিট সড়কটিতে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দিলে যানচলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় সড়কের উভয় পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম