ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

কাবুল স্টেডিয়ামে বোমা হামলা: ১৯ বেসামরিক নাগরিকের প্রানহানী

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ জুলাই, ২০২২,  9:00 PM

news image

শুক্রবার (২৯ জুলাই) কাবুল ক্রিকেট স্টেডিয়ামে পেশাদার টি-টোয়েন্টি ক্রিকেট লিগ শাপাগিজার বন্দ-ই-আমির ড্রাগনস ও পামির জালমি ম্যাচ চলাকালীন সময়ে বোমা হামলার ঘটনায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। ম্যাচটি দেখতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন জাতিসংঘের প্রতিনিধিরাও। ম্যাচ শুরু হবার কিছুক্ষণ পর বোমা বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে স্টেডিয়াম। বোমার আতঙ্কে দ্রুতই খেলোয়াড়দের সরিয়ে নেয়া হয় নিরাপদ স্থানে। প্রথমে ৪ জন দর্শক আহত হয়েছে বলে জানালেও এখন জানানো হয়েছে ১৯ জন নিহত হবার খবর।

জাতিসংঘের মহাসচিব জেনারেল আন্তোনিও গুতেরেস কাবুল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। নিন্দা জানিয়ে জেনারেল আন্তোনিও গুতেরেস বলেছেন, ‘আমি কাবুল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবারের হামলার তীব্র নিন্দা জানাই। সেখানে কমপক্ষে ১৯ জন বেসামরিক নাগরিকের প্রানহানী ঘটেছে এবং অনেকে আহত হয়েছেন। আন্তর্জাতিক মানবাধিকার আইনে বেসামরিক জনতার বিরুদ্ধে আক্রমণ কঠোরভাবে নিষিদ্ধ।’ আন্তোনিও গুতেরেস ছাড়াও জাতিসংঘের মহাসচিবের ডেপুটি বিশেষ প্রতিনিধি এবং আফগানিস্তানের জন্য মানবাধিকার সমন্বয়কারী রমিজ আলাকবারভ এই নৃশংস হামলার তীব্র নিন্দা করেছেন। বোমা হামলায় নিহতদের পরিবার এবং ক্ষতিগ্রস্তদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে ন্যাশনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘এই বিস্ফোরণটি আফগানিস্তানের জন্য ভয়ঙ্কর বার্তা দিয়েছে। এটা সত্যিই হতাশাজনক। খেলা দেখতে মানুষ অনেক আশা নিয়ে আসে। যেখানে শিশু এবং সকলককে একইভাবে অনুপ্রাণিত করে৷’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম