ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

কাপ্তাই উপজেলা ছাত্রলীগ "কথা কম বলে কাজ বেশী করে" ছাত্রলীগের বার্ষিকী সম্মেলনে-দীপংকর তালুকদার

#

নিজস্ব প্রতিনিধি

২৯ ডিসেম্বর, ২০২১,  6:51 PM

news image

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বর্তমান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আদর্শ বুকে ধারণ করে ছাত্র রাজনীতি করে তারাই ছাত্রলীগ। ছাত্রলীগ জাতির জনকের হাতে গড়া একটি আদর্শ সংগঠন। সভাপতি শেখ হাসিনা ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটিকে কলঙ্কমুক্ত করতে ইতিমধ্যে দুর্নীতিবাজ ও দলের শৃঙ্খলাভঙ্গের দায়ে অনেককে অব্যাহতি দিয়ে নতুন করে কমিটিকে ঢেলে সাজিয়েছেন। শেখ হাসিনা নির্দেশ ছাত্রলীগে কোনো দুর্নীতিবাজ, মাদকসেবী ও দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের স্থান হবে না। আমরা শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে তার নির্দেশে প্রতিটি নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের অঙ্গসংগঠনের প্রতিটি কমিটিকে স্বচ্ছতার সঙ্গে দলের ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে গঠন করে যাচ্ছি।

বর্তমানে শেখ হাসিনার হাত ধরে দেশ যে উন্নতির স্বর্ণশিখরে আরোহণ করছে তা ছাত্রলীগকেই কর্মের মাধ্যমে  প্রচার করতে হবে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেলে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা  ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথি  খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত  সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলার সাংসদ দীপংকর তালুকদার বক্তব্যে এসব কথা বলেন।ম্মেলনে এম নুর উদ্দিন সুমন এর সভাপতিত্বে সম্পাদক আলিব রেজা লিমন এর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মফিজুল হক, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ হানিফ, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী , সহ সভাপতি প্রকৌশলী থোয়াইচিং মারমা, আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, দীপ্তিময় তালুকদার, প্রকৌশলী আবদুল লতিফ, বির্দশন বড়ুয়া, সাধারন সম্পাদক ইব্রাহীম খলীল, যুগ্ম সম্পাদক আব্দুল ওহাব, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সদস্য আনোয়ার হোসেন বাচ্চু। সম্মেলনে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা ছাত্র লীগ সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা। উপজেলা ছাত্রলীগ সভাপতি এম নুর উদ্দিন সুমন জানান, পরবর্তীতে জেলা কমিটির সাথে পরামর্শ করে উপজেলা কমিটি ঘোষণা করা হবে এর আগে উপজেলা পরিষদ মিলনায়তন চত্বরে জাতীয় সংগীতের সুরে সুরে জাতীয় ও দলীয় প্রতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি আবদুল জব্বার সুমন। সম্মেলনে কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম