ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

কাপাসিয়ায় ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ৭ জনকে জরিমানা

#

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

৩১ অক্টোবর, ২০২১,  7:49 PM

news image

নির্বাচনী আচরণ বিধি লংঘনের করে  হোন্ডা মিছিল ও তোরণ নির্মাণ করার অপরাধে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন সরকার  কে ৫০০০ হাজার টাকা ও একই ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান এসএম আতাউজ্জামান বাবলু ৫০০০ হাজার টাকা, চাদপুর  ইউনিয়নের নৌকা মার্কার প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান মাষ্টার কে ১০ হাজার টাকা  জরিমানা করেছে  উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রট এসএম গোলাম মোর্শেদ খান ও সহকারী কমিশন ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া ইয়াসমিন তমা। গত ২৯ ও ৩০ তারিখ এ সব জরিমানা আদায় করা হয়। উপজেলা নির্বাচন অফিসার আবুল বাশার এ তথ্য নিশ্চিত করেন। টোক ইউনিয়নে সুরুজ মিঞা, রায়েদ ইউনিয়নের আবু সায়েম ও সন্মানিয়া ইউনিয়নের খলিলুর রহমানকে ৫০০০ হাজার করে এবং টোক ইউনিয়নের হাদিউল ইসলাম কে ১০,০০০ হাজার টাকা জরিমানা করেছে। এ সময় উপস্থিত ছিলেন  রির্টানিং অফিসার ও প্রাণী সম্পদ  অফিসার ডা রাশেদুজ্জামান মিয়া, রির্টানিং অফিসার ও টংঙ্গী সার্কেলের অফিসার ওমর ফারুক, রির্টানিং অফিসার ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো হারুন আর রশিদ, রির্টানিং অফিসার ও উপজেলা কৃষি অফিসার সুমন কুমার বসাক, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ এএফএম নাসিম ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম