ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ বিদিশার জামিন নামঞ্জুর বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন নবম পে-স্কেল : ২৪ লাখের স্বস্তি, বোঝা ১৮ কোটির কাঁধে মার্কিন বাহিনীকে ভূখণ্ড থেকে তাড়াও অন্যথায় হামলার জন্য প্রস্তুত হও : ইরান ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য সরবরাহ স্বাভাবিক থাকলে নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই

কাপাসিয়ায় মেছোবাঘ শাবক উদ্ধার

#

০৭ মে, ২০২৪,  8:16 PM

news image

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার পাকিয়াবর কৃষকের ধানক্ষেত থেকে বিলুপ্ত প্রজাতির একটি মেছোবাঘ শাবককে উদ্ধার করেছে এলাকাবাসী। ৬ মে সোমবার দুপুরে মেছোবাঘের শাবক লোকালয়ে এসে পড়লে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, এসময় এলাকার ছাত্রনেতা মোমেন আহমেদ এর নেতৃত্বে  কয়েকজন সাহসী যুবক  মেছোবাঘ শাবককে  আটক করে বন বিভাগের খবর দেয়।স্থানীয় ইউপি সদস্য ওসমান জানান ওই মেছোবাঘ শাবকটিকে জিন্নত আলীর জমিতে ধান কাটতে গিয়ে কামলারা দেখতে পান। পরে খবর ছড়িয়ে পড়লে স্থানীয় ১০/১৫ যুবক মাছ ধরার জাল দিয়ে বাঘ শাবককে আটক করে লোহার খাচায় বন্ধি করে রাখে। এ বিষয়ে ঢাকা বন বিভাগের বন কর্মকর্তা শারমিন আক্তারকে জানালে, বাঘটি উদ্ধারের গাজীপুর বন বিভাগকে নিদের্শ দেন। কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আবু বকর মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম