ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

কাপাসিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

১৫ ফেব্রুয়ারি, ২০২৫,  5:17 PM

news image

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বারিষাব ইউনিয়নের সেলদিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- মোহাম্মদ শহীদুল্লাহ ভূঁইয়া (৫৫) ও তার স্ত্রী ফেরদৌসি আক্তার (৪০)। তারা দুজনই ওই উপজেলার বারিষাব ইউনিয়নের বাসিন্দা। স্থানীয়রা জানান, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে কাপাসিয়ার বারিষাব ইউনিয়নের সেলদিয়া গ্রামের মোহাম্মদ শহীদুল্লাহ ভূঁইয়া বাড়ির পাশে ছোট একটি পুকুর থেকে মাছ ধরার প্রস্তুতি হিসেবে একটি বৈদ্যুতিক মোটর স্থাপন করেন। মোটরটিতে বিদ্যুৎ চালু করতে গেলে প্রথমে শহীদুল্লাহ ভুঁইয়া বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে স্ত্রীও বিদ্যুৎপৃষ্ট হন। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হালিম। তিনি জানান, নিহত স্বামী-স্ত্রীর মরদেহ থানায় নিয়ে এসেছে স্বজনরা। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম