ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা

কাপাসিয়ায় জেলা মহিলা দলের বর্ণাঢ্য বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত

#

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

১৯ ডিসেম্বর, ২০২১,  5:42 PM

news image

গাজীপুর জেলা মহিলা দলের উদ্যোগে কাপাসিয়ায় শনিবার দিনব্যাপী এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপি স্থায়ী কমটির সদস্য প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ স ম হান্নান শাহ্’র ঘাগুটিয়াস্থ গ্রামের বাড়ি আঙ্গিনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির আহবায়ক ও সাবেক এমপি ফজলুল হক মিলন। 

গাজীপুর জেলা মহিলা দলের সাবেক সভাপতি জান্নাতুল ফেরদৌসীর সভাপতিত্বে বর্ণাঢ্য বিশাল কর্মী সমাবেশের আনুষ্ঠানিক শুভ উদ্বোধণ করেন কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক গোল নাহারের পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান, কাপাসিয়া উপজেলা বিএনপির আহবায়ক শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা, কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি নুর জাহান মাহ্বুব, যুগ্ম-সাধারণ সম্পাদক অপর্ণা দাস, সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার, প্রচার সম্পাদক মর্জিনা আফসার, গ্রাম সরকার সম্পাদক রহিমা সিকদার, মানব উন্নয়ন সম্পাদক খন্দকার ফারহানা ইয়াসমিন আতিকা, ত্রান সম্পাদক আনোয়ারা বেগম, স্বাস্থ্য সম্পাদক ডাঃ দেলোয়ারা বেগম পান্না প্রমূখ। এর আগে নেতৃবৃন্দ মরহুম ব্রিগেডিয়ার হান্নান শাহ্’র কবরে পুস্পস্তবক অর্পণ এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম