ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলায় ব্যাপকভাবে কাজ করছে বিএনপি: রিজভী নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ

কাপাসিয়া পিরোজপুর মাদ্রাসা তা'লীমুস সুন্নাহ উদ্বোধনের প্রথম সবক প্রদান

#

৩০ মার্চ, ২০২৪,  9:05 PM

news image

কাপাসিয়া (গাজীপুর )প্রতিনিধি: গাজীপুর কাপাসিয়া উপজেলার পিরোজপুর আবির্ভাব সমাজ কল্যাণ সংঘ ও শোয়াইব হজ্ব ট্রাভেলস সার্ভিসেস এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে পিরোজপুর মাদ্রাসা তা'লীমুস সুন্নাহ উদ্বোধনের প্রথম সবক প্রদানও ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯) মার্চ সন্ধ্যায় উপজেলা পিরোজপুর খান বাড়িতে এই মাদ্রাসার আনুষ্ঠানিকভাবে উদ্বোধনী কার্যক্রম শুরু হয়। অধ্যক্ষ মুহাম্মদ মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ভারতের দারুল উলুম দেওবন্দের সাবেক প্রধান কারী মাওলানা কারী আবুল হাসান আজমী, কারী মাওলানা আব্দুর রহিম আল মাদানী, শোয়াইব হজ্ব ট্রাভেলস সার্ভিসেস ম্যানেজিং ডিরেক্টর ও আবির্ভাব সমাজ কল্যাণ সংঘের সভাপতি মোঃ শোয়াইব হোসেন খানের সার্বিক ব্যবস্থাপনায়  কড়িহাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম মোড়ল, সাবেক চেয়ারম্যান জুলহাস উদ্দিন খান ,কড়িহাতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মোল্লা মতিন, কড়িহাতা ইউনিয়ন যুবলীগের সভাপতি ও আবির্ভাব সমাজ কল্যাণ সংঘের সহ-সভাপতি মোঃ মমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খান কেসলু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম