ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা

কাপাসিয়ায় মহান বিজয় দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত

#

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

১৮ ডিসেম্বর, ২০২১,  12:41 AM

news image

মহান বিজয় দিবস উপলক্ষে গাজীপুরের কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগের সদস্য এ কে এম সুলতান উদ্দিন আকন্দের আয়োজনে বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ( ১৬ ডিসেম্বর) বিকালে উপজেলা বারিষাব ইউনিয়ন বানার নদী পুলপার বাজার সংলগ্ন স্থানে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন ডাঃ জয়নাল আবেদীন,ডাঃ কিরন, প্রকৌশলী আরিফ ফকির, যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন এলাকার শত শত নারী পুরুষ  ঐতিহ্যবাহী লাঠি খেলা  উপভোগ করতে দেখা গেছে । আওয়ামী লীগের নেতা একেএম সুলতান উদ্দিন আকন্দ বলেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা প্রায় বিলুপ্তির পথে তাই নতুন প্রজন্মদের জন্য বিজয় দিবস উদযাপন উপলক্ষে ব্যতিক্রম এ খেলা আয়োজন করেছি । গ্রাম বাংলার ঐতিহ্য বিভিন্ন ধরনের খেলা ধরে রাখার জন্য কাজ করে যাব। তিনি আরো বলেন যুব সমাজকে মাদককে থেকে দূরে রাখতে হলে খেলাধুলার কোন বিকল্প নাই ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম