ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

কাপাসিয়ায় কান্দানিয়া প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও বিচিত্রা অনুষ্ঠান

#

০৩ মার্চ, ২০২৩,  4:21 AM

news image

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলার কান্দানিয়া মোঃ শাহাজউদ্দিন মোড়ল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ২ মার্চ) দিনব্যাপী উপজেলার কান্দানিয়া মোঃ শাহাজউদ্দিন মোড়ল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠান হয়। কান্দানিয়া মোঃ শাহাজউদ্দিন মোড়ল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এস এম সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুল মজিদ দর্জি। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য  মোঃ ইমান উল্লাহ শেখ ইমু , বরেণ্য অতিথি কাপাসিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের দাতা সদস্য মোঃ জিয়াউর রহমান জিয়া, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোঃ আনসার উদ্দিন ,প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন সহকারী পরিচালক শামীম রেজা, বিশেষ অতিথি হিসেবে ছিলেন কান্দানিয়া আনসার ভিডিপি  ক্লাবের  প্রতিষ্ঠাতা সভাপতি ও কাপাসিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ বেলায়েত হোসেন আকন্দ, কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের উপর দপ্তর সম্পাদক মোঃ হাবিবুল্লাহ,  কান্দানিয়া মোঃ শাহাজউদ্দিন মোড়ল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জুমান আরা বেগম সহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষকমন্ডলী ,অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। পরে অতিথিরা বিভিন্ন খেলায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম