ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

কাঙ্ক্ষিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেলো ইউক্রেন

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ সেপ্টেম্বর, ২০২২,  4:30 PM

news image

রুশ বাহিনীর হামলা প্রতিহত করতে ইউক্রেন যুক্তরাষ্ট্র থেকে উন্নত প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার দিবাগত রাতে দেওয়া ভাষণে তিনি এ কথা জানান। ইউক্রেন যুদ্ধের সাত মাস চললেও এতদিন এটি দেয়নি যুক্তরাষ্ট্র। এবার সেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেলো কিয়েভ।খবর রয়টার্সের। প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ন্যাশনাল অ্যাডভান্সড সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেম (নাসামস) পেয়েছে ইউক্রেন। যা দীর্ঘদিনের চাওয়া ছিল কিয়েভের। এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিয়েভে সরবরাহ করতে গত মাসের শেষের দিকে অনুমোদন দেয় বাইডেন প্রশাসন। যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য প্রেসিডেন্ট বাইডেনকে ধন্যবাদ জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। তিনি বলেন, 'বিশ্বাস করুন বেসামরিক অবকাঠামো, হাসপাতাল, বিশ্ববিদ্যালয়-স্কুল রক্ষা করার জন্য এটিই যথেষ্ট নয়।' ইউক্রেন ভূখণ্ডে রাশিয়ার দখলদারিত্ব ঠেকাতে হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমস (হিমার্স) সহ অন্যান্য যেসব রকেট সরবরাহ করেছে তার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। যুক্তরাষ্ট্র থেকে পাওয়া আধুনিক প্রযুক্তির সামরিক সহায়তা পাওয়ায় গত মাস থেকে খারকিভসহ বেশ কিছু অঞ্চলে পাল্টা আক্রমণ শুরু করেছে ইউক্রেনীয় যোদ্ধারা। হামলার মুখে বিপর্যস্ত রুশ বাহিনী। ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে পুতিনের বিশাল সামিরক বাহিনী। চলতি মাসের শুরুতে জেলেনস্কি দাবি করেন, বিদ্যুৎ গতিতে সাড়ে ৬ হাজার কিলোমিটার ভূখণ্ড পুনরুদ্ধার করেছে তার যোদ্ধারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম