ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা

কলাপাড়ায় মাদারভ্যাসেল থেকে সমুদ্রে পড়ে সার্ভেয়ারের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২৫ ডিসেম্বর, ২০২১,  12:47 AM

news image

কলাপাড়ায় মাদারভ্যাসেল থেকে সমুদ্রে পরে শামীম ফয়েজ (৬৫) নামের এক সার্ভেয়ারের মৃত্যু হয়েছে।বুধবার রাতে তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মৃত শামীম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩ নম্বর সেক্টরের মৃত: আবুল ফয়েজের ছেলে। সে খুলনা খালিসপুর এলাকার মেসার্স অ্যাসারটিভ ভ্যালিউয়ারস প্রাইভেট লিমিটেড সার্ভে কোম্পানির সার্ভেয়ার ছিলেন।

তিনি পটুয়াখালী কাস্টমস অফিসের হয়ে গভীর সমুদ্রে সার্ভে করতে গিয়েছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শামীম সকালে পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটি থেকে সোনার বাংলা নামের একটি লাইটার জাহাজে রাবনাবাদ চ্যানেলের পায়রা বন্দরের ফেয়ার বয়া(রাবনাবাদ নদী থেকে ৩০ নটিক্যামাইল গভীরে) এলাকায় যায়। সেখানে ইন্দোনেশিয়ার বালিকপাবন বন্দর থেকে আগত কয়লবাহী মাদারভ্যাসেল 'এমভি নেরাইডায়' কয়লা পরিমাপ করতে উঠেন। পরে কয়লা পরিমাপ শেষে ওই মাদারভ্যাসেল থেকে লাইটার জাহাজে ওঠার সময় তিনি পা পিচলে সমুদ্রে পড়ে যায়। কিছুক্ষন পর দুই জাহাজের নাবিকরা তাকে উদ্ধার করে রাতে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। কলাপাড়া থানার ওসি মো: জসিম জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম