কলাপাড়ায় জেলেদের জালে ধরা পড়লো ১০ মন ওজনের শাপলাপাতা মাছ
৩০ ডিসেম্বর, ২০২১, 2:17 AM
NL24 News
৩০ ডিসেম্বর, ২০২১, 2:17 AM
কলাপাড়ায় জেলেদের জালে ধরা পড়লো ১০ মন ওজনের শাপলাপাতা মাছ
গোফরান পলাশ: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে জেলেদের জালে ধরা পড়েছে ১০ মন ওজনের একটি শাপলাপাতা মাছ। আজ বুধবার দুপুরে এ মাছটি আলীপুরের বিএফডিসি মার্কেটে বিক্রির জন্য নিয়ে আসে জেলেরা। এসময় স্থানীয় উৎসুক জনতা মাছটিকে এক নজর দেখতে ভিড় জমায়। স্থানীয় জেলেদের সূত্রে জানা যায়, চট্রগ্রামের বাঁশখালির একটি নাম বিহীন ট্রলার ওই মাছটিকে নিয়ে আসে। পরে স্থানীয় মহেষখালী ফিসের মালিক ইউসুফ কোম্পানি ঢাকার এক ব্যবসায়ীর কাছে ৬৫ হাজার টাকায় মাছটি বিক্রি করে দেন। কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, শাপলাপাতা মাছ ধরা এবং বিক্রি করা সম্পূর্ন অবৈধ। এ বিষয়ে জেলেদের মধ্যে সচেতনতা কার্যক্রম অব্যাহত রয়েছে।