ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

কলম্বিয়াকে হারিয়ে শীর্ষে ব্রাজিল

#

স্পোর্টস ডেস্ক

২৭ জানুয়ারি, ২০২৪,  5:18 PM

news image

প্যারিস অলিম্পিক-২০২৪ শুরু হতে এখনও প্রায় ৬ মাস বাকি। তবে এরই মধ্যে দক্ষিণ আমেরিকার প্রাক বাছাইপর্ব শুরু হয়েছে। যেখানে ‘এ’ গ্রুপে কলম্বিয়াকে সহজেই হারিয়েছে ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দল। শনিবার (২৭ জানুয়ারি) ভোরে ব্রিগিদো ইরিয়ারতে জাতীয় স্টেডিয়ামে কলম্বিয়াকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে ব্রাজিল। এদিন ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়েছে ব্রাজিল। তবে প্রত্যাশিত গোলের দেখা পেতে ম্যাচের ৩০তম মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে সেলেসাওদের। এন্দ্রিকের গোলে লিড নেয় ব্রাজিল। গোল হজমের পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে কলম্বিয়া। এরপর একাধিক কাউন্টার অ্যাটাক করলেও সেলেসাওদের শক্তিশালী রক্ষণভাগের কাছে পাত্তাই পায়নি তারা। এতে ১-০ গোলের লিড নিয়েই প্রথমার্ধ শেষ করে সেলেসাওরা। বিরতি থেকে ফিরে কিছুটা রক্ষণাত্মক ফুটবল খেলেছে ব্রাজিল। তবে দ্বিতীয়ার্ধেও কলম্বিয়ান জালে ঠিকই বল পাঠিয়েছে সেলেসাওরা। এতে ২-০ গোলের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। এই জয়ে চূড়ান্ত বাছাইপর্বে খেলা নিশ্চিত করেছে তারা। এই ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে তারা। ‘এ’ গ্রুপে বাকি চার দলের মধ্যে দুইয়ে ইকুয়েডর, তিনে ভেনেজুয়েলা, এরপর কলম্বিয়া ও বলিভিয়া রয়েছে। উল্লেখ্য, ২০২৪ দক্ষিণ আমেরিকা অলিম্পিক প্রাক বাছাইপর্বে ১০ দল খেলছে। সেখান থেকে আসন্ন প্যারিস অলিম্পিকের মূল আসরে দুটি দল জায়গা পাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম