ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

কলকাতায় মিথিলার নতুন প্রেমের গুঞ্জন!

#

বিনোদন ডেস্ক

০৫ জুন, ২০২২,  10:22 PM

news image

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। নির্মাতা অনন্য মামুন পরিচালিত ‌‌‘অমানুষ’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করেন তিনি। ঢাকার ‘অমানুষ’ দিয়ে সিনেমায় অভিষেক হলেও টালিউডের তিনটি সিনেমার কাজ করেছেন এ অভিনেত্রী।তবে সম্প্রতি গুঞ্জন উঠেছে প্রেম করছেন তিনি কলকাতার অন্য আরেক নির্মাতার সঙ্গে। স্বামী সৃজিতের স্ত্রীকে নিয়ে এমন খবরই ভেসে বেরাচ্ছে কলকতার মিডিয়া পাড়ায়। মূলত ‘মন্টু পাইলট’র দ্বিতীয় সিজন করতে গিয়ে নাকি প্রেমে পড়েছেন তারা। সিরিজটির পরিচালক দেবালয় ভট্টাচার্যের সঙ্গে‌ই।

‘মন্টু পাইলট ২’র শুটিংয়েই তাদের ঘনিষ্ঠতা বাড়ে। তার কিছুদিন পরেই তা রটে যায়। এমনকি নতুন এই প্রেমের কারণে নাকি ঘর ভাঙতে চলেছে নির্মাতার। যদিও এই গুঞ্জনের কথা অস্বীকার করে নির্মাতা দেবালয় বলেন, আমার বউ-বাচ্চাকে নিয়ে পাহাড়ে বেড়াতে এসেছি। ব্যক্তিগত জীবনে আমি আসলে খুবই খুশি। গুঞ্জনের বিষয়টা এবার সত্যিই হাস্যকর জায়গায় চলে গিয়েছে। অথচ পুরোটা সৃজিতও জানেন।’ তিনি আরও বলেন, ‘আমার সঙ্গে সৃজিতের কথা হয়েছে। আমরা মজা করে ছবিও তুলেছি। আমার আর মিথিলার বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে ‘মন্টু পাইলট ২’র সেটে। আমরা যে ধরনের মানুষ, আমার বা মিথিলার এই সমস্ত কথায় কিছু যায় আসে না।’ কিন্তু এই গুঞ্জনের বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি সৃজিত বা মিথিলা। প্রসঙ্গত, ২০১৯ সালের ৬ ডিসেম্বর মিথিলা বিয়ে করেন কলকাতার পরিচালক সৃজিত মুখার্জিকে। এরপর কলকাতা-ঢাকা মিলিয়ে তার সংসার চলছে। কাজ করেছেন সমানভাবেই। সূত্র : আনন্দবাজার

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম