ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

কলকাতার নায়িকাকে কুপ্রস্তাব, রাজি না হওয়ায় বাদ

#

বিনোদন ডেস্ক

২৪ জুন, ২০২৩,  12:00 AM

news image

ঢালিউডের সিনেমা ‘লিপস্টিকে’ কাজ করার কথা ছিল কলকাতার লাস্যময়ী চিত্রনায়িকা দর্শনা বণিকের। কিন্তু সম্প্রতি জানা যায় এতে দর্শনাকে বাদ দিয়ে নেওয়া হয়েছে পূজা চেরিকে। কারণ হিসেবে সিনেমাটির চিত্রনাট্যকার আব্দুল্লাহ্ জহির বাবু জানিয়েছিলেন ভিসা জটিলতার কারণে দর্শনা বাদ পড়েছেন। তবে দর্শনা জানিয়েছেন, ভিসা জটিলতা নয় বরং কুপ্রস্তাবে রাজি না হওয়ায় সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে তাকে। আরটিভি নিউজের কাছে ইতোমধ্যেই দর্শনা বণিকের ভয়েস রেকর্ড ও একটি স্ক্রিনশট হাতে এসেছে। যা থেকে প্রমাণ হয় ঘটনা সত্য। এ প্রসঙ্গে দর্শনা বলেন, ‘কলকাতায় এসে জহির বাবুদের সিনেমাটি সই করানোর কথা ছিল। তারা কবে আসবেন জানার জন্যই আমি মেসেজ করেছিলাম। তারপরই উল্টোপাল্টা প্রস্তাব আসে। সেগুলো আমি পাত্তা দেইনি এবং বুঝিয়ে দেই যে এই ধরনের প্রস্তাবে আমি অস্বস্তি বোধ করছি।’ তিনি আরও বলেন, ‘তারপর আর কোনোরকম যোগাযোগই করা হয়নি আমার সঙ্গে। এরপর নিউজ প্রকাশ হওয়ার পর জানতে পেরেছি যে, আমাকে সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে। ভিসাসংক্রান্ত ব্যাপারটি সত্য নয়। এখন চারদিকে খবরে দেখতে পাচ্ছি। আমার প্রশ্ন একটাই— তারা যে ধরনের মেসেজ আমাকে করেছিলেন, তার বদলে তেমন কোনো উত্তর পাননি বলেই কি ছবিটা থেকে আমায় বাদ দেওয়া হলো?’ এদিকে ঘটনা সত্য নয় বলে জহির বাবু জানান, ‘দর্শনার সঙ্গে আমাদের কথা চূড়ান্ত হয়। সব কিছু ঠিকই ছিল, কিন্তু ভিসার জটিলতার কারণে দর্শনার পরিবর্তে পূজা চেরিকে নিচ্ছি। পূজা গল্প শুনে খুবই সন্তষ্ট। তারই পরিপ্রেক্ষিতে কথাগুলো বলেছেন দর্শনা। এটা তো মজা করে বলা হয়েছিল। প্রসঙ্গত, ‘লিপস্টিক’ পরিচালনা করছেন কামরুজ্জামান রুমান। এতে দর্শনার জায়গায় যুক্ত হয়েছেন পূজা চেরি। ছবিটি অ্যাকশন-থ্রিলার ঘরানার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম