ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন নবম পে-স্কেল : ২৪ লাখের স্বস্তি, বোঝা ১৮ কোটির কাঁধে মার্কিন বাহিনীকে ভূখণ্ড থেকে তাড়াও অন্যথায় হামলার জন্য প্রস্তুত হও : ইরান ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য সরবরাহ স্বাভাবিক থাকলে নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই সেপ্টেম্বরে ৩ লঘুচাপ, তাপপ্রবাহের সঙ্গে বন্যার শঙ্কা তালাক দেওয়ার আগে একটু ভাবুন প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত অনুশোচনা না করা পর্যন্ত যুক্তরাষ্ট্রের ওপর হামলা চলবে : ইরান

করোনা: বিশ্বজুড়ে সংক্রমণ আবারও বাড়ছে

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ ফেব্রুয়ারি, ২০২৩,  4:17 PM

news image

বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ আবারও বেড়ে চলছে। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে প্রায় দেড় লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। অপরদিকে একই সময়ে প্রাণঘাতী এ ভাইরাসে প্রাণ গেছে ৮শরও বেশি জনের। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৯ হাজার ৬১৮ জন। এই সময়ের মধ্যে মারা গেছেন ৮৫৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি প্রাণহানির রেকর্ড হয়েছে যুক্তরাষ্ট্রে। এ সময়ের মধ্যে দেশটিতে মৃত্যু হয়েছে ২২৭ জনের। দ্বিতীয় সর্বোচ্চ ১৬১ জন মারা গেছেন জাপানে। আর তৃতীয় সর্বোচ্চ ১০৭ জনের মৃত্যু হয়েছে  জার্মানিতে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম