ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন নবম পে-স্কেল : ২৪ লাখের স্বস্তি, বোঝা ১৮ কোটির কাঁধে মার্কিন বাহিনীকে ভূখণ্ড থেকে তাড়াও অন্যথায় হামলার জন্য প্রস্তুত হও : ইরান ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য সরবরাহ স্বাভাবিক থাকলে নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই সেপ্টেম্বরে ৩ লঘুচাপ, তাপপ্রবাহের সঙ্গে বন্যার শঙ্কা তালাক দেওয়ার আগে একটু ভাবুন প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত অনুশোচনা না করা পর্যন্ত যুক্তরাষ্ট্রের ওপর হামলা চলবে : ইরান

করোনা: বিশ্বজুড়ে ফের সংক্রমণ বেড়েছে

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ ফেব্রুয়ারি, ২০২৩,  4:23 PM

news image

বিশ্বব্যাপী করোনা সংক্রমণ আবারও বেড়েছে। বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৪ হাজার ২৮৮ জন। এই সময়ের মধ্যে মারা গেছেন ৭২২ জন। এর আগের ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ৯৯ হাজার ৫১২ জন। মৃত্যু হয়েছিল ৫৫৬ জনের। একদিনের তুলনায় অনেকটাই বেড়েছে সংক্রমণ। এছাড়া গত দিনের চেয়ে মৃতের সংখ্যাটিও বেড়েছে। এদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৬৫ লাখ ৫৫ হাজার ১৫৬ জনে। অপরদিকে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৭ লাখ ৭৪ হাজার ৪৯০ জনে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম