ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় নিহত ৩৭ সঞ্চয়পত্র কেনার আগে যে ৫টি ফাঁদ এড়িয়ে চলবেন হাইতিতে গণঅপহরণের পর ১৩ জিম্মিকে মুক্তি দিলো সশস্ত্র গ্যাং

করোনা: আজ সংবাদ সম্মেলন করবেন স্বাস্থ্যের ডিজি

#

নিজস্ব প্রতিবেদক

১৭ জানুয়ারি, ২০২২,  6:34 PM

news image

মহামারি করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে বিশ্বের পাশাপাশি কাবু বাংলাদেশও। ওমিক্রনের ভয়াবহতা ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে দেশে। কয়েকদিন আগেও দেশে করোনাভাইরাসের সংক্রমণ নিম্নমুখী ছিল। কিন্তু ওমিক্রন স্বাস্থ্য ব্যবস্থাকে আবারও চাপের মুখে ফেলেছে। করোনা নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য অধিদপ্তর, বিকেলে সংবাদ সম্মেলন আগের তুলনায় দেশে গত এক সপ্তাহে নমুনা পরীক্ষায় করোনা রোগী শনাক্তের হার ২২২ শতাংশ বেড়েছে। একই সময়ে করোনায় মৃতের সংখ্যা বেড়েছে ৬১ শতাংশ। 

করোনা সংক্রমণের এমন পরিস্থিতিতে সংবাদ সম্মেলন ডেকেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ (এবিএম) খুরশীদ আলম। সোমবার (১৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় এ সংবাদ সম্মেলন করা হবে। এতে বর্তমান করোনা সংক্রমণ পরিস্থিতি ও করণীয়, হাসপাতালের প্রস্তুতিসহ নানা বিষয়ে বিস্তারিত তথ্য জানাবেন অধিদপ্তরের মহাপরিচালক। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ১৪৪ জনে। একই সময়ে নতুন করে আরও ৫ হাজার ২২২ করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লাখ ১৭ হাজার ৭১১ জনে। এর আগে শনিবার (১৫ জানুয়ারি) করোনা আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছিল। ভাইরাসটিতে শনাক্ত হয়েছিলেন ৩ হাজার ৪৪৭ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম