ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের

করোনায় একদিনে আরও ৭ শ’ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

০৭ জুন, ২০২২,  5:17 PM

news image

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে গত ২৪ ঘণ্টায় আরও ৭৪৭ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছে ৩ লাখ ২৭ হাজার ২৭৮ জন। এ সংখ্যা নিয়ে বিশ্বে এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা যথাক্রমে ৫৩ কোটি ৫৮ লাখ ১৫ হাজার ৮৭৬ ও ৬৩ লাখ ২১ হাজার ৪২১ জন।  করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫০ কোটি ৬৭ লাখ ৭৫ হাজার ১০২ জন। আর গত একদিনে নতুন করে সুস্থতার সংখ্যা ৪ লাখ ৭০ হাজার ৭৫২ জন। করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে মঙ্গলবার (৭ জুন) এ তথ্য জানা গেছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে উত্তর কোরিয়ায়। এ সময়ে দেশটিতে নতুন করে ৬৬ হাজার ৬৮০ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত ৪১ লাখ ৩৭ হাজার ১৬০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭১ জন মারা গেছেন। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে তাইওয়ান। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫১ জন এবং নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৫৩ হাজার ২৩ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ২৪ লাখ ৫৭ হাজার ৮৮১ জন এবং মৃত্যুর সংখ্যা ৩ হাজার ৯০ জন। ইতালিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৫১২ জন এবং মারা গেছেন ৭০ জন। করোনা মহামারির শুরু থেকে ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৭৫ লাখ ১৪ হাজার ৫৮৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৬৭ হাজার ১৯ জন মারা গেছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৭৬৩ জন এবং মারা গেছেন ১৯ জন। একই সময়ে গ্রিসে নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫০১ জন এবং মারা গেছেন ১৪ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম