ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

করোনায় একদিনে আরও ১১৪৩ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ অক্টোবর, ২০২২,  4:37 PM

news image

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। শুক্রবার বিশ্বে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ২১ হাজার ৮ জন। একই সময়ে করোনায় মারা গেছেন ১ হাজার ১৪৩ জন। এদিন ৩ লাখ ৭৫ হাজার ১৫৫ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন। আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এসব তথ্য নিশ্চিত করেছে। করোনা মহামারি শুরুর পর থেকে করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ সংখ্যা প্রকাশ করে আসছে এই ওয়েবসাইট।

শুক্রবার করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত সংক্রমণ-মৃত্যুতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে এইদিন কোভিডজনিত অসুস্থতায় ভুগে মারা গেছেন ২১১ জন। একইসঙ্গে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ২৬ হাজার ১ জন। অন্যদিকে দৈনিক সংক্রমণে শুক্রবার বিশ্বে শীর্ষে ছিল জার্মানি। এদিন করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৯১ হাজার ৫০৮ জন এবং কোভিডজনিত অসুস্থতায় মারা গেছেন ১৬০ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম