ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

করোনায় আক্রান্ত করিনা কাপুর

#

বিনোদন ডেস্ক

১৪ ডিসেম্বর, ২০২১,  4:31 PM

news image

বলিউড ইন্ডাস্ট্রিতে বিয়ে, বার্থডে পার্টি সবকিছু যখন বেশ হৈ হল্লা করে অনুষ্ঠিত হওয়া শুরু হলো, ঠিক তখনই আশঙ্কার খবর! করোনা আক্রান্ত করিনা কাপুর খান। একই সঙ্গে আক্রান্ত তার প্রিয় বান্ধবী অভিনেত্রী অমৃতা অরোরা। আপাতত ঘরেই থাকবেন তারা। জানা গেছে, বিগত কয়েক দিনে তাদের সংস্পর্শে যারা এসেছেন,

তাদেরও করোনা পরীক্ষা করানো হবে। একইসঙ্গে শুটিং সেটে ও বিভিন্ন পার্টিতে কোভিড টেস্ট ব্যতীত প্রবেশ নিষেধ করা হয়েছে। উল্লেখ্য, দিন কয়েক আগেই কারিশমা কাপুর এবং মালাইকা অরোরার সঙ্গে ঘরোয়া পার্টি করতে দেখা গিয়েছিল কারিনা এবং অমৃতাকে। এ ছাড়াও গত সপ্তাহে সোনম কাপুর এবং রিয়া কাপুরের সঙ্গে নৈশভোজে ছিলেন তারা। কারিনা বা অমৃতা যদিও এখনও আক্রান্ত হওয়া নিয়ে প্রকাশ্যে কোনও বিবৃতি দেননি। কিন্তু সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, কোভিডবিধি লঙ্ঘন করেই নানা সময় পার্টি করেছিলেন তারা। সেখানে উপস্থিত ছিলেন কারিনার ম্যানেজার পুনম দামানিয়া এবং অভিনেত্রী নীনা গুপ্তর কন্যা পোশাক শিল্পী মাসাবা গুপ্ত। আক্রান্ত দুই অভিনেত্রীর সংস্পর্শে আসা প্রত্যেকেরই কোভিড পরীক্ষা করার নির্দেশ দিয়েছে মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি)। একই সঙ্গে বেশ কিছু ফিল্ম পার্টি ও বলিউড মুভির কয়েকটি অনুষ্ঠান বাতিল করা হয়েছে কিছুদিনের জন্য।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম