ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

করোনার প্রথম ও দ্বিতীয় ডোজ নেওয়ার সময় বাড়ল

#

নিজস্ব প্রতিবেদক

০৩ অক্টোবর, ২০২২,  9:50 PM

news image

করোনা টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ নেওয়ার সময় আরও তিন দিন বাড়ানো হয়েছে। সোমবার (৩ অক্টোবর) দুপুরে এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবির এ তথ্য জানান। তিনি বলেন, চলতি মাসের ৪, ৬ ও ৮ তারিখ পর্যন্ত বিশেষ টিকা ক্যাম্পেইন চলবে। এরপর প্রথম ও দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য আর কোনো ক্যাম্পেইন হবে না। চাহিদার কারণে তিন দিন সময় বাড়ানো হয়েছে জানিয়ে আহমেদুল কবির বলেন, তবে কেউ যদি যৌক্তিক কারণে টিকা নিতে না পারেন, তাহলে পরে নির্ধারিত টিকা সেন্টারের মাধ্যমে নিতে পারবেন। যৌক্তিক কারণে বলতে, কেউ যদি গত ৬ মাস অসুস্থ থাকেন, বিছানা থেকে একদমই উঠতে পারছেন না, এমন ব্যক্তিদের কথা উল্লেখ্য করেছেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। এর আগে, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেছিলেন, ৩ অক্টোবরের পর অর্থাৎ বিশেষ ক্যাম্পেইনের পর আর প্রথম ও দ্বিতীয় ডোজ দেওয়া হবে না। তবে বুস্টার ডোজ চলবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম