ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় বিশ্বে ৭৪৫ জনের

#

আন্তর্জাতিক ডেস্ক

১১ নভেম্বর, ২০২২,  3:32 PM

news image

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৭৪৫ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭৪ হাজার ৭৩ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ৩ লাখ ৪৩ হাজার ১৮৬ জন। এ নিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ লাখ ১১ হাজার ৪৮০ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ কোটি ৯২ লাখ ৪৭০ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৬১ কোটি ৮৮ লাখ ৪৭ হাজার ৯৮১ জন। শুক্রবার (১১ নভেম্বর) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে। এর আগে বৃহস্পতিবার (১০ নভেম্বর) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক হাজার ১৯ জনের মৃত্যুর খবর জানানো হয়। এদিন শনাক্ত হয়েছিলেন ৩ লাখ ৫০ হাজার ৪৬১ জন। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি, ৭৮ হাজার ৫৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে জাপানে। এসময়ে দেশটিতে মারা গেছেন একশ জন। অন্যদিকে এসময়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে। দেশটিতে ২৪ ঘণ্টায় ১৪৮ জনের মৃত্যু হয়েছে। এসময় আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৪৪৪ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম