ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

করোনাভাইরাস: বিশ্বে একদিনে কমেছে মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ নভেম্বর, ২০২২,  4:33 PM

news image

করোনাভাইরাস মহামারিতে বিশ্বে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। কমেছে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৫৪ জন। এটি আগের দিনের তুলনায় শতাধিক কম। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬৬ লাখ ১৫ হাজার ৩৫১ জন। একই সময় ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬ হাজার ৩২৭ জন। এটি আগের দিনের তুলনায় প্রায় ১২ হাজার কম। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর বেড়ে দাঁড়িয়েছে ৬৪ কোটি ৩ লাখ ১৪ হাজার ৮৩৯ জনে। সোমবার (১৪ নভেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ হাজার ৮৯৪ জন। আর মারা গেছেন ৬৭ জন। জাপানে এ পর্যন্ত ২ কোটি ৩১ লাখ ৭৮ হাজার ৭১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মৃত্যু হয়েছে ৪৭ হাজার ৫৭৯ জনের। এদিকে রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩৬৪ জন। মারা গেছেন ৬০ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ১৪ লাখ ৯৯ হাজার ৯৫২ জন। আর মৃত্যু হয়েছে ৩ লাখ ৯১ হাজার ২৪ জনের।  অন্যদিকে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২২৪ জন এবং একজনের মৃত্যু হয়েছে। দেশটিতে এ পর্যন্ত ৯ কোটি ৯৮ লাখ ৯৮ হাজার ৪৬০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর ১১ লাখ ১২৬ জনের মৃত্যু হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম