ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

করোনাভাইরাস: গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরো ১৬৬৭ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ সেপ্টেম্বর, ২০২২,  4:38 PM

news image

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক হাজার ৬৬৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ লাখ ১৪ হাজার ৪৫৬ জন। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন চার লাখ ৮৯ হাজার ৪৬৯ জন। এ নিয়ে শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬১ কোটি ২৯ লাখ ৮৩ হাজার ৩৩৫ জন। শনিবার সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে। এছাড়া একদিনে করোনা থেকে সেরে উঠেছেন ৭ লাখ ২৮ হাজার ৭৭৬ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৫৯ কোটি ৯ লাখ ৯০ হাজার ১৫৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মারা যাওয়ার ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। সেখানে একদিনে ৩১৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সংক্রমিত হয়েছেন ৫০ হাজার ৬২২ জন। দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ৯ কোটি ৭০ লাখ ২৬ হাজার ১ জন। এদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ৭৫ হাজার ৩৩৮ জন। একই সময়ে দৈনিক সংক্রমণে শীর্ষে রয়েছে জাপান। দেশটিতে একদিনে শনাক্ত হয়েছেন এক লাখ ১২ হাজার ৪০৪ জন রোগী। একই সময়ে মারা গেছেন ২৬১ জন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ১০১ জন এবং শনাক্ত এক কোটি ৯৮ লাখ ৮২ হাজার ৩৯৩ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম