ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

কমতে পারে ঢাকার তাপমাত্রা, বাড়বে শীত

#

নিজস্ব প্রতিবেদক

১২ জানুয়ারি, ২০২৩,  4:41 PM

news image

গত ২৪ ঘণ্টায় ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল ১৫ দশমিক ৩। এই হিসেবে আবারও ২ ডিগ্রি কমে গেছে ঢাকার তাপমাত্রা। তাই গতকালের চেয়ে আবারও কনকনে শীতের আমেজ পাচ্ছে নগরবাসী। আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামীকাল ঢাকার তাপমাত্রা আরও খানিকটা কমতে পারে। তবে দিনের বেলায় সূর্যের তেজ অব্যাহত থাকে তাহলে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, বুধবার (১১ জানুয়ারি) ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ২ যা কদিন আগেও ১৮ তে গিয়ে নেমেছিল।

এদিকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৩, যা গত পরশুও ছিল ১২ ডিগ্রিতে। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজশাহী ও ঈশ্বরদীতে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল ছিল তেঁতুলিয়ায় ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া এখনও দেশের ১৭ অঞ্চলের তাপমাত্রা ১০ ডিগ্রির মধ্যেই আছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এরমধ্যে বগুড়ায় ৯, চুয়াডাঙ্গা, দিনাজপুর,  সৈয়দপুর ও বদলগাছিতে ৮, তেঁতুলিয়ায় ৮ দশমিক ১, রাজারহাটে ৮ দশমিক ৪, রংপুরে ৮ দশমিক ৫, তাড়াশে ৮ দশমিক ৮, ডিমলায় ৯, যশোরে ৯ দশমিক ৬, কুমারখালিতে ১০ দশমিক ২, বরিশাল ও টাঙ্গাইলে ১০ দশমিক ৫, ফরিদপুরে ১০ দশমিক ৬, ভোলায় ১০ দশমিক ৮, শ্রীমঙ্গলে ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ যশোর ও চুয়াডাঙ্গা জেলাসহ রাজশাহী ও রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আর সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম