ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

কবে কোথায় হানিমুন, জানালেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম

#

বিনোদন প্রতিবেদক

০৭ জানুয়ারি, ২০২২,  9:07 PM

news image

কয়েক দিন আগেই দীর্ঘদিনের প্রেমিক সনি পোদ্দারের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন লাক্স তারকা, অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। এরপর ধারাবাহিকভাবে নিজের গায়ে হলুদ, বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন তিনি। প্রিয় তারকার বিয়ের ছবি দেখে মুগ্ধতা প্রকাশ করছেন তার ভক্তরা। পাশাপাশি তারা প্রশ্ন করেন বরকে নিয়ে কোথায় হানিমুনে যাবেন?

অবশেষে মধুচন্দ্রিমা নিয়ে মুখ খুলেছেন মিম। এ অভিনেত্রী বলেন ‘পৃথিবীর অনেক দেশ ঘুরেছি কিন্তু কখনো মালদ্বীপ যাওয়া হয়নি। দেশটার প্রতি আমার একটা আগ্রহ আছে। তাই আমাদের হানিমুনের প্রসঙ্গ যখন আসে, তখন দুজন মিলে মালদ্বীপে যাওয়ার সিদ্ধান্ত নিই।’ মালদ্বীপে ছোট-বড় ১২০০ দ্বীপ রয়েছে। পর্যটকদের মূল আকর্ষণ এখন হাজার দ্বীপের এই রাষ্ট্র। মিমের সমুদ্র সৈকত খুব প্রিয়। তাই বরকে নিয়ে মালদ্বীপে কয়েকটা দিন কাটাতে চান তিনি। আগামী ১১ জানুয়ারি চার দিনের জন্য মালদ্বীপের উদ্দেশে ঢাকা ছাড়বেন এই দম্পতি। একটি রিসোর্টে নিজেদের মতো কয়েকটি দিন কাটাবেন তারা। তবে ইতোমধ্যে করোনা পরিস্থিতি খারাপ হলে দিনক্ষণ বদলে যেতে পারে বলেও জানিয়েছেন মিম। গত ৪ জানুয়ারি প্রেমিক সনি পোদ্দারের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন মিম। রাজধানীর রেডিসন ব্লু হোটেলে বসেছিল মিমের বিয়ের আসর। জানা যায়, সনাতন ধর্মরীতি অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ সময় দুই পরিবারের সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন বর-কনের কাছের বন্ধু-বান্ধবরা। বিয়ের আগের দিন হলুদ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন মিম। গত ১০ নভেম্বর ছিল বিদ্যা সিনহা মিমের জন্মদিন। বিশেষ এই দিনে সনির সঙ্গে বাগদান সারেন তিনি। সনির বাড়ি কুমিল্লায়। পেশায় তিনি বেসরকারি ব্যাংক কর্মকর্তা। ছয় বছর আগে এক বান্ধবীর মাধ্যমে সনি ও মিমের পরিচয়। তারপর গড়ে ওঠে বন্ধুত্ব ও প্রেম। অবশেষে সেই সম্পর্ক পরিণয় পেল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম