ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

কবরস্থানে জুয়ার আসর

#

১৭ অক্টোবর, ২০২৩,  9:45 PM

news image

এসএমআর শহিদ: রাজধানীর মিরপুর দারুস সালাম থানাধীন  কবরস্থানের ভিতর জুয়া। তাও আবার নিয়মিত মাসোহারার মাধ্যমে পুলিশকে ম্যানেজ করে। এলাকাবাসীর ধাওয়ায় চাঁদা আদায়কারী পুলিশের ড্রাইভার আমিন বাজার এলাকার সালাম মোল্লার ছেলে আল আমিন(৩০) হাতেনাতে ধরা পরলে সিটি কলোনি বুদ্ধিজীবী এলাকার কবরস্থানের জুয়ার বোর্ডে। গাবতলী দ্বিতীয় কলোনি পুলিশ ফাঁড়ি এ এস আই রাজিবুল ও কনস্টেবল মিজান তাকে এ টাকা আনতে পাঠায় বলে জানায় ঐ ড্রাইভার। পুলিশের লিমা গাড়ির ডিউটি করা ঐ ড্রাইভার বলেন ফাঁড়ির এ এস আই কাউসার, রাজিবুল, ও তরিকুলের কাছে চলে যায় এ চাঁদার টাকা। এদিকে কবরস্থানে ৪ জায়গায় এমন জুয়ার আসর বসানোই ফুঁসে উঠেছে স্থানীয় এলাকাবাসী। এসব জুয়ার আসরে একদিকে সব হারিয়ে পথে বসছে অনেকে। আবার প্রায়ই ঘটছে মারামারির ঘটনা। এ বিষয়ে ফাঁড়ি ইনচার্জ এস আই শারিফুজ্জামানের সাথে কথা বলার একাধিক চেষ্টা করলেও তিনি ব্যাস্ত আছেন বলে ফোন কেটে দেন। এ বিষয়ে অফিসার ইনচার্জ দারুস সালাম বলেন আমি আমার সিনিয়রদেরকে জানাচ্ছি, কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আমরা ব্যবস্থা নিব। সম্প্রতি আধিপত্য বিস্তার ও চাঁদবাজিকে কেন্দ্র করে এ এলাকায় স্বেচ্ছাসেবক লীগের এক কর্মীর মৃত্যুর ঘটনা, এছাড়াও গ্রুপিং, মাদক, জুয়ার রমরমা বানিজ্যে এলাকার সচেতন মহলে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এসব ঘটনার আগাম সংবাদ গণমাধ্যমে ফলাও করে প্রকাশ করা হলেও টনক নড়েনি কর্তৃপক্ষের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম