ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী তিশা

#

বিনোদন প্রতিবেদক

০৬ জানুয়ারি, ২০২২,  4:04 AM

news image

জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা কন্যাসন্তানের মা হয়েছেন। আজ বুধবার (৫ জানুয়ারি) রাত ৮টা ২৭ মিনিটে তিনি কন্যাসন্তানের জন্ম দেন। অভিনেত্রী তিশা নিজেই ফেসবুকে এ ঘোষণা দিয়েছেন। তিনি জানান, মা ও মেয়ে দুজনই ভালো আছেন। তিনি আজ বুধবার (৫ জানুয়ারি) রাত সোয়া ৯টায় লিখেছেন, ‘খোদার বাগান থেকে সে আজ রাত ৮টা ২৭ মিনিটে বাবা-মায়ের ঘরে ভ্রমণ করেছে। আলহামদুলিল্লাহ।’ তিশা জানান,

তাদের কন্যার নাম দিয়েছেন ইলহাম নুসরাত ফারুকী। ভালোবেসে ২০১০ সালের ১৬ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। দীর্ঘ এক যুগ ধরে হাসিমুখে সংসার করে যাচ্ছেন তারা। গেল বছরের ২৮ ডিসেম্বর মা হওয়ার কথা গণমাধ্যমকে নিজেই জানান তিশা। সেসময় সামাজিক যোগাযোগমাধ্যমে নুসরাত ইমরোজ তিশা দুটো ছবি পোস্ট করে। তিশা লেখেন, আলহামদুলিল্লাহ। নতুন বছর, নতুন পরিচয়ের অপেক্ষা। বেশ কিছুদিন ধরে আপনারা জানতে চাচ্ছেন- ‘আমাকে কোথাও দেখা যাচ্ছে না কেন?’ ‘আমি কেন সবকিছুতে অনুপস্থিত?”

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম