ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

কন্যার বাবা হলেন নেইমার

#

স্পোর্টস ডেস্ক

০৭ অক্টোবর, ২০২৩,  4:47 PM

news image

সৌদি আরবের ফুটবলে আল-হিলালের জার্সিতে সাম্প্রতিক সময়টা দারুণ কেটেছে ব্রাজিলিয়ান নেইমার জুনিয়রের। এরই মাঝে এই তারকা ফরোয়ার্ড দারুণ এক সুসংবাদ দিয়েছেন। কন্যা সন্তানের বাবা হয়েছেন নেইমার। চলতি বছরের জুনে তিনি মেয়ের বাবা হতে পারেন বলে খবর বেরিয়েছিল। আগে থেকেই ডেভিড লুকা নামে ১২ বছর বয়সী ছেলে রয়েছে নেইমারের। আজ (শনিবার) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে নবাগত সন্তানের তথ্য জানিয়েছেন তিনি। যেখানে নেইমার সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশু সন্তান ও প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে বাচ্চাকে চুম্বনরত অবস্থায় দেখা যায় নেইমার-বিয়ানকার্দিকে। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমাদের জীবন ধন্য করে একটি কন্যা সন্তান এসেছে। তোমাকে স্বাগতম! তুমি ইতোমধ্যে আমাদের কাছে খুব প্রিয়। আমাদের কোল আলোকিত করার জন্য ধন্যবাদ।’

 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম