ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

কদমতলীতে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

#

নিজস্ব প্রতিবেদক

১৯ মার্চ, ২০২৩,  7:07 PM

news image

রাজধানীর কদমতলী ধলেশ্বর ঘাট এলাকায় ট্রাকের ধাক্কায় মো. শাহাবুদ্দিন (৩০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। নিহত শাহাবুদ্দিন নোয়াখালীর সেনবাগ উপজেলার সরদার পাড়া গ্রামের মো. মোখলেসুর রহমানের সন্তান। কর্মসূত্রে রাজধানীর জুরাইনের বউবাজার এলাকায় বসবাস করতেন। শনিবার (১৮ মার্চ) দিবাগত রাত ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত দেড়টার দিকে মৃত ঘোষণা করেন। নিহতের বোনজামাই মো. আনিসুর রহমান জানান,

শাহাবুদ্দিন একটি কোম্পানির মালামাল ভ্যানে করে বিভিন্ন জায়গায় সরবরাহ করতেন। গতরাত ১১টার দিকে ভ্যান চালিয়ে বাসায় ফেরার পথে কদমতলী ধলেশ্বর ঘাট এলাকায় একটি দ্রুতগামী ট্রাক ভ্যানে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন শাহাবুদ্দিন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম