ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

কটাক্ষের কড়া জবাব দিলেন বিপাশা

#

বিনোদন ডেস্ক

০৩ অক্টোবর, ২০২৩,  4:43 PM

news image

গত বছরের নভেম্বরে কন্যাসন্তানের মা হয়েছেন বিপাশা বসু। কন্যার নাম রেখেছেন দেবী। তবে মা হওয়ার পরেও অভিনেত্রীকে কটাক্ষের শিকার হতে হয়েছিল। নেপথ্যে ছিল তার ওজন বৃদ্ধি। সম্প্রতি এই প্রসঙ্গে একটি সাক্ষাৎকারে মুখ খুলেছেন ‘জিস্ম’ খ্যাত অভিনেত্রী। সম্প্রতি, একটি সংবাদমাধ্যমে মাতৃত্ব প্রসঙ্গে সাক্ষাৎকার দেন বিপাশা। সঙ্গে ছিলেন তার স্বামী করন সিং গ্রোভার। বিপাশা বলেন, “যারা আমাকে ট্রোল করেন, তাদের বলতে চাই, ট্রোলিং করতে থাকুন। কারণ আমি তাদের পাত্তা দিই না।” এই প্রসঙ্গে করনের উত্তর, “যতক্ষণ তারা দেখছেন, ততক্ষণ ঠিকই আছে।” মাতৃত্ব প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিপাশা তার মনের কথা ব্যক্ত করেন। অভিনেত্রী বলেন, “দেবী আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ। আমি বাড়ির বাইরে থাকলেও ওর জন্যই দ্রুত ফিরতে চাই। আমার জীবনটাই এখন ওকে কেন্দ্র করে আবর্তিত হয়।” এরই সঙ্গে বিপাশা জানান, জীবনের গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে দেবীর পর নিজেকে রেখেছেন তিনি। আর তৃতীয় স্থানে রেখেছেন স্বামীকে। করন মজা করে বলেন, “আমি তো একজন ভৃত্য। আগে আমার এক জন মনিব ছিল। এখন দু’জন মনিব।” সম্প্রতি, সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় মেয়ের এক অসুখের কথা জানান বিপাশা। অভিনেত্রী জানান, দেবীর জন্মের তিন দিন পরে তার হৃদযন্ত্রে দু’টি ছিদ্র ধরা পড়ে। জন্মের পর থেকেই ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট তথা ভিএসডি-তে ভুগছিল সে। মেয়ের এই অসুস্থতার কথা জানার পরই ভেঙে পড়েন বিপাশা ও করন। বিপাশা জানান, মাত্র তিন মাস বয়সেই ওপেন হার্ট সার্জারি করাতে হয়েছিল দেবীর। সম্প্রতি নেহা ধুপিয়ার সঙ্গে ইনস্টাগ্রাম লাইভ সেশনে কথা বলাকালীনই এই ঘটনার কথা জানান বিপাশা। নিজের ছোট্ট সন্তানের এমন অসুখের কথা বলতে গিয়ে চোখে পানি এসে গিয়েছিল অভিনেত্রীর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম