ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

কঙ্গনার বিরুদ্ধে পুলিশের মামলা

#

বিনোদন ডেস্ক

২৪ নভেম্বর, ২০২১,  4:50 PM

news image

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বলিউড তারকা কঙ্গনা রনৌতের বিরুদ্ধে মামলা দায়ের করেছে মুম্বাই পুলিশ। অভিযোগ কঙ্গনা শিখ ধর্মাবলম্বীদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন।  সম্প্রতি তার একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরেই শুরু বিপত্তি। মুম্বাইয়ের খার পুলিস স্টেশনে ২৯৫-এ ধারায় কঙ্গনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন অমরজিৎ সিং সাঁধু নামের এক ব্যক্তি। 

গত ২০ নভেম্বর ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা রনৌত শিখ ধর্মাবলম্বীদের খালিস্তানি সন্ত্রাসবাদী বলে আখ্যা দেন। তিনি লেখেন, প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাদের নিজের জুতোর ভেতর থাকা মশার মতো পিষে মেরেছিলেন। কঙ্গনার এহেন মন্তব্যেই চটেছে শিখ সম্প্রদায়ের মানুষেরা।  প্রধানমন্ত্রী কৃষি আইন প্রত্যাহার করার পর কঙ্গনা সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘খালিস্তানি সন্ত্রাসবাদীরা আজ সরকারের হাত মচকে দিল। কিন্তু ভুললে চলবে না, একমাত্র মহিলা প্রধানমন্ত্রী এদের জুতোর নিচে পিষে দিয়েছিল। দেশকে টুকরো হতে দেননি তিনি। তার মৃত্যুর এতো বছর পরেও তার নামে ভয় পায় এরা। এদের জন্য এমনই গুরু দরকার।’ উল্লেখ্য, বিগত কয়েক মাসে বলিউড, বিতর্ক, টুইটার বা রাজনীতি—সব অঙ্গন মাতিয়ে রেখেছে একটাই নাম কঙ্গনা। গত বছরের ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই নানা মন্তব্য করে সংবাদ শিরোনাম হচ্ছেন কঙ্গনা। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম