ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

কক্সবাজারে ঢাকাগামী বাস থেকে ৯২ হাজার ইয়াবা উদ্ধার, হেলপার আটক

#

১১ জুলাই, ২০২৬,  5:27 PM

news image

কক্সবাজারে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে ৯২ হাজার পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় বাসটির হেলপার শেখ রাতুলকে (২৩) আটক করে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনালে পুলিশের অভিযানে এসব উদ্ধার করা হয়েছে। 


আটক রাতুল সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার বাদেরশ্বর ইউনিয়নের শেখ সাইফুল ইসলামের ছেলে।


অভিযানের বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, আটক হেলপার শেখ রাতুলের দেওয়া তথ্যের ভিত্তিতেই বাসের ভেতর সুনিপুণভাবে লুকিয়ে রাখা ইয়াবার চালানটি জব্দ করা সম্ভব হয়েছে। তবে অভিযান চলাকালীন পুলিশের উপস্থিতি টের পেয়ে বাসের চালক নাজমুল ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যান। তাকে গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।


পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কক্সবাজার বাস টার্মিনালে ঢাকাগামী একটি স্লিপার বাস (কক্সবাজার থেকে ঢাকাগামী) ছাড়ার জন্য প্রস্তুত হচ্ছিল। 


গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের একটি দল সেখানে আকস্মিক অভিযান চালায়। এ সময় বাসটিতে ব্যাপক তল্লাশি চালিয়ে ভেতরের ৪ ও ৫ নম্বর স্লিপার সিটের নিচের পাটাতনের ভেতরে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা ৯২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম