ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

ওমরাহ করতে যাচ্ছেন রাখি সাওয়ান্ত

#

বিনোদন ডেস্ক

২৬ আগস্ট, ২০২৩,  5:20 PM

news image

আলোচনায় থাকতে পছন্দ করেন বলিউডের 'কন্ট্রোভার্সি কুইন'খ্যাত মডেল ও অভিনেত্রী রাখি সাওয়ান্ত। মাঝে মাঝে খবরের শিরোনাম হন— বিয়ে, ধর্মান্তর ও গর্ভপাত ইস্যুতে। এবার আলোচনায় এসেছেন ওমরাহ যাওয়ার প্রসঙ্গ নিয়ে। এদিকে বেশ কয়েক দিন ধরে দাম্পত্য জীবন নিয়ে আলোচনায় ছিলেন বলিউড এ তারকা। জেল থেকে ছাড়া পেয়ে রাখির ওপর একের পর এক অভিযোগ আনছেন তার স্বামী আদিল। অন্যদিকে পালটা অভিযোগ করছেন রাখিও। শুধু আদিল নয়, রাখির বিরুদ্ধে অভিযোগ এনেছেন তার প্রিয় বান্ধবী রাজশ্রী। এতদিন অন্তরঙ্গ বন্ধু ছিলেন রাখি ও রাজশ্রী। রাখির মায়ের অসুস্থতা থেকে আদিলের সঙ্গে তার দাম্পত্য কলহ— সব বিপদ ও বিতর্কেই রাখির পাশে থেকেছেন রাজশ্রী। এতদিন আদিল ও রাখির লড়াইয়ে রাখির পাশেই থেকেছেন রাজশ্রী। এখন সেই বন্ধু রাখির নামে পুলিশে নালিশ করেছেন রাখি। একদিকে যখন রাখির ব্যক্তিগত জীবন নিয়ে তোলপাড়, সেই সময় সৌদি আরব যাচ্ছেন রাখি। জানা গেছে, তিনি ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন। বিমানবন্দরে পৌঁছেই জানালেন আদিল ও রাজশ্রী তাকে অতিষ্ঠ করে মারছেন। রাখি জীবনের প্রথমবার ওমরাহ হজে যাচ্ছেন। আদিলকে বিয়ে করে ইসলামগ্রহণ করেন। রাখি নাম বদলে রাখেন ফাতিমা। যদিও স্বামীর সঙ্গে যখন ঝামেলা চলছে, সেই সময় জানান তাকে নাকি জোর করেই ধর্ম পরিবর্তন করিয়েছেন আদিল। যদিও স্বামীর সঙ্গে সম্পর্ক নেই। তবে ইসলাম ধর্মাবলম্বীদের নিয়মকানুন মানতে বিচ্যুত হননি। দিন কয়েক আগেই মুম্বাইয়ের এক দরগায় মাথায় চাদর নিয়ে যেতে দেখা যায়। তবে সৌদি যাওয়ার আগে রাখি বলেন আদিল ও রাজশ্রী ষড়যন্ত্র করে তার ইনস্টাগ্রাম প্রোফাইল ‘হ্যাক’ করেছেন। যার ফলে তার প্রায় ১০ মিলিয়ন ফলোয়ার রাতারাতি হাওয়া হয়ে গেছে।স্বামীর সঙ্গে কলহের মধ্যে রাখি হজে যাওয়া বিষয়টি প্রচার বলে মনে করছেন নেটিজেনদের একাংশ। সব মিলিয়ে রাখি সাওয়ান্ত আবারও তুমুল আলোচনায় এলেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম